বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে জারি করা সার্কুলারে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস-২০১৮-এর প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমসংক্রান্ত আগের নির্দেশনা এবং পরবর্তী সময়ে জারি করা সার্কুলারগুলো রহিত করা হয়েছে। তবে গাইডলাইনসের দ্বিতীয় খণ্ডে থাকা মাসিক প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।

সার্কুলারে ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেনের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।

জারির তারিখ থেকে এক বছরের জন্য সার্কুলারটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন যেসব নির্দেশনা জারি করা হবে, সেগুলোও এই সার্কুলারের সঙ্গে সমন্বয় করে অনুসরণ করতে হবে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিভিন্ন সময়ে জারি করা বিচ্ছিন্ন নির্দেশনা এক জায়গায় সংকলিত হওয়ায় বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিবিধান খুঁজে পাওয়া, বোঝা ও অনুসরণ করা সহজ হবে। এতে অনুমোদিত ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নিয়মকানুন মেনে চলার প্রক্রিয়া আরও সহজ ও সুসংহত হবে।

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এ দাম নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২৬ অক্টোবরের চিঠির পরিপ্রেক্ষিতে নভেম্বর মাসের জন্যও ওই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। অনুষ্ঠানে আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন…

জনপ্রিয় টার্গেট

হ্যাটট্রিকে ১০০০ গোলের আরও কাছে রোনালদো, দিলেন বার্তাও

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি

প্রকাশ: ১২:১৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬