ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। দামটি গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারিত হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৪৯ টাকা, নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা, যা এখন ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বৃদ্ধি এবং ২২ বার দাম কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে স্বর্ণের দাম ৯৩ বার পরিবর্তিত হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
সাম্প্রতিক এই সমন্বয়ের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম কমানো হয়েছে ১৭৫ টাকা, যা এখন ৫ হাজার ৫৪০ টাকা। ২১ ক্যারেট রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারিত হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, চলতি বছরে রুপার দাম মোট ৩১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৭ বার দাম বৃদ্ধি এবং ১৪ বার দাম কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার পরিবর্তিত হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছিল।

দৈনিক টার্গেট 























