আজ বৃহস্পতিবার ১০ জুলাই প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ পদ্ধতিতে ফলাফল প্রকাশ করবে।
শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানিয়েছেন, এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, ফলাফল সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে অনলাইন ও এসএমএসের মাধ্যমে। ফল হস্তান্তরের জন্য আলাদা কোনো অনুষ্ঠান হবে না।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার মোট ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
ফল জানার পদ্ধতি
পরীক্ষার্থীরা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন ক্লিক করুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।
ঢাকা বোর্ডের ফলাফল জানতে ক্লিক করুন তারপর ওয়েবসাইটে প্রবেশ করে “Result” কর্নারে গিয়ে EIIN এন্ট্রি করে ফলাফল সংগ্রহ করা যাবে।
মোবাইলে এসএমএসে ফল জানার নিয়ম
পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে সরাসরি ফলাফল জানতে পারবে। এজন্য করতে হবে:
SSC <Board> <Roll> <Year> লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025 Send to 16222
বোর্ডের সংক্ষিপ্ত নাম
ঢাকা: Dha
চট্টগ্রাম: Chi
রাজশাহী: Raj
কুমিল্লা: Com
বরিশাল: Bar
যশোর: Jes
সিলেট: Syl
দিনাজপুর: Din
ময়মনসিংহ: Mym
মাদ্রাসা: Mad
কারিগরি: Tec
ফল পুনর্নিরীক্ষণের সুযোগ
যারা ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদন কেবল টেলিটকের মাধ্যমে করা যাবে। বিস্তারিত নিয়ম শিক্ষাবোর্ড ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষার্থীদের ফলাফল তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।















Leave a Reply