ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ১০ নম্বর জার্সি পরতে চান মার্তিনেস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের ৪-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে মার্তিনেসকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলে মেসির জার্সি পরতে চান কি না। মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন মার্তিনেস। জবাবে ইন্টার মিলানের অধিনায়ক বলেন, ‘জানি না… তবে এটি বিশেষ একটি নম্বর, আর্জেন্টিনার জন্য যার গুরুত্ব অনেক। দিয়েগো (মারাদোনা) এই জার্সি পরেছেন, এরপর সেটি ছিল লিওর। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তাঁর সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি।’

জাতীয় দলে কে ১০ নম্বর জার্সি পরবেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে মার্তিনেস বলেন, ‘আমরা এখনো কিছু জানি না। মার্চে পরবর্তী আন্তর্জাতিক বিরতির সময় দেখা যাবে, কেউ এই জার্সি পরে কি না। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে আমি খুবই আগ্রহী।’

ইন্টার মিলানেও ১০ নম্বর জার্সি পরেন লাউতারো। জাতীয় দলেও একই নম্বর পাওয়ার আগ্রহ তাঁর। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে গোলসংগ্রাহকদের তালিকায় মেসির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্ট্রাইকার। আলবিসেলেস্তেদের জার্সিতে তাঁর গোল ৪২টি। জিতেছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা। এই সব শিরোপা জয় তিনি উদযাপন করেছেন আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে।

এক ম্যাচ পর ফিরেছেন ইয়ামাল, স্বস্তিতে বার্সা

চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে ডান গোড়ালিতে অস্বস্তির কারণে খেলতে পারেননি লামিন ইয়ামাল। চোট গুরুতর না হলেও তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ হান্সি ফ্লিক। চোটের শঙ্কা কাটিয়ে এক ম্যাচ পরই একাদশে ফিরেছেন ইয়ামাল। তাতেই আজ স্বস্তি ফিরেছে বার্সেলোনায়।

দেড় মাসের কঠোর পরিশ্রমের ফল পেলেন আর্জেন্টিনার ফুটবলার

গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল ও অ্যাসিস্টে দলের জয়ে অবদান রেখেছেন লাউতারো মার্তিনেজ। ৪৬ দিনের কঠোর পরিশ্রমের পর স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইন্টার মিলানের আর্জেন্টাইন অধিনায়ক।

হারের পরপরই অবসরে উরুগুয়ের তারকা ফুটবলার

মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে কেবল শেষ হয়েছে পালমেইরাস-এস্তুদিয়ান্তেস ম্যাচ। কোপা লিবার্তোদোরেসের ফাইনাল শেষে পালমেইরাস যখন উদযাপনে ব্যস্ত, বিপরীত চিত্র এস্তুদিয়ান্তেস দলে। বিশেষ করে এস্তুদিয়ান্তেস গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। দুঃখ-ভারাক্রান্ত মনেই অবসরের ঘোষণা দিলেন

জনপ্রিয় টার্গেট

মেসির ১০ নম্বর জার্সি পরতে চান মার্তিনেস

প্রকাশ: ১২:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬