আজ রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।
শামছুল হক বলেন, গোপালগঞ্জে এলে আপনি যা করছেন তার চেয়ে দ্বিগুণ জবাব দিয়ে দেখিয়ে দেব। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে তা হাড়ে হাড়ে টের পাবেন। তবে বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।
এ ছাড়া পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ করে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে আমরা শুনেছি। তাঁদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’
বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে শামছুল হক বলেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এ সময় নিষিদ্ধঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 





















