ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শঙ্কা কাটিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

অসুস্থ হওয়ার আগে সবশেষ চক্র সিরিজের দ্বিতীয় সিজনে অভিনয় করেছিলেন মেঘলা। সেই চক্র দিয়েই ফিরলেন তিনি। অসুস্থতার কারণে তিনি নিজেই চক্রের তৃতীয় সিজনে অভিনয় করার ব্যাপারে দ্বিধায় ছিলেন। অনুরোধ করেছিলেন এই সিজন থেকে তাঁকে বাদ দিতে। তবে নির্মাতার আশ্বাসে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মেঘলা, দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

নির্মাতা ভিকি জাহেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, ‘চক্র দিয়ে শুরু, চক্র দিয়েই কামব্যাক। আর চক্রের মধ্য দিয়েই ২০২৬ শেষ করতে যাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক ভিকি জাহেদ ভাইয়াকে। একটা সময় নিজেই বলেছিলাম, চক্র সিজন থ্রি থেকে আমাকে বাদ দিতে। কিন্তু তিনি চাননি। এই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার জন্য আমি তাঁর প্রতি সত্যিই কৃতজ্ঞ।’

দুর্ঘটনার পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘কখনো ভাবিনি এত তাড়াতাড়ি কাজে ফিরতে পারব। যাঁরা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, তাঁদের অনেকেই আমার অবস্থা দেখে শঙ্কা প্রকাশ করেছেন, কেউ কেউ সাহস দিয়েছেন। কেউ ভেবেছেন আমার ক্যারিয়ার এখানেই শেষ, আর কখনোই আগের মতো অভিনয় করতে পারব না। এমনকি আমার পরিবারের সদস্যরাও শঙ্কায় ছিল, আমি আবার আগের সেই মেঘলা হয়ে উঠতে পারব কি না।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর একটা সময় আমিও বুঝতে পারছিলাম না কীভাবে কী করব, কীভাবে সামনে এগোব। কিন্তু ধীরে ধীরে যখন নিজের শক্তি, সামর্থ্য আর আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলাম, তখন নিজেকেই বলেছি—না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। আমাকে কামব্যাক করতে হবে।’

মেঘলা জানান, ২০২৬ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছরটা তাঁকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে নতুন করে চিনিয়েছে। জীবনের এই কঠিন অধ্যায় আগের চেয়ে অনেক বেশি শক্ত করেছে তাঁকে। অভিনয়ে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানান মেঘলা। এখনো অনেকটা রিকভারি বাকি। তবে দ্রুত কাজে ফেরার বিষয়টি তাঁর মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানালেন মেঘলা মুক্তা।

ডিজনির সিদ্ধান্তে হতাশ ভিলেন্যুভ

ডিজনির সিদ্ধান্তে হতাশ ভিলেন্যুভ

বক্স অফিসে এক মহা লড়াইয়ের অপেক্ষায় হলিউড। আগামী ১৮ ডিসেম্বর একই দিনে মুক্তি পাচ্ছে দুই মেগা ফ্র্যাঞ্চাইজি ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ভক্তরা ইতিমধ্যে এই মহারণের নাম দিয়েছেন ‘ডিউনসডে’। সিনেমাপ্রেমীদের মধ্যে এ নিয়ে তুমুল উত্তেজনা থাকলেও বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারেননি ডিউন…

ভারতের ‘তামাশা কুইন’: মঞ্চে শো চলাকালেই যিনি সন্তান প্রসব করেছিলেন

মঞ্চের প্রতি ভালোবাসা কতটা গভীর হলে সন্তান জন্ম দিয়েও ফিরে আসা যায় নাচের আসরে! মহারাষ্ট্রের লোকনাট্যের কিংবদন্তি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন যেন সেই বিরল দৃষ্টান্ত।

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায় 
রবি চৌধুরী

এক দশক পর সিনেমার সংগীত পরিচালনায়
রবি চৌধুরী

আধুনিক বাংলা সংগীতের পরিচিত নাম রবি চৌধুরী। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁর। ২০১৫ সালে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমার সংগীত পরিচালনা করেন তিনি। এরপর এই ভূমিকায় আর পাওয়া যায়নি তাঁকে। ১১ বছর পর আবারও নারগিস আক্তারের সিনেমায় সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রবি চৌধুরী।

জনপ্রিয় টার্গেট

শঙ্কা কাটিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

প্রকাশ: ১০:১৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬