ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩৯ বার পঠিত হয়েছে

আজ শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের বাসিন্দা জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর দীর্ঘদিন ধরে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আমজোড়া ও জলুসা গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন। তাঁদের মধ্যে প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আহত ব্যক্তিদের প্রথমে নেত্রকোনার ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তাঁরা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন। শনিবারের সংঘর্ষেও বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, জগন্নাথপুরে ছেলের দেড় বছরের কারাদণ্ড

জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মা দুই দিন আগে তাঁর কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।

সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত

সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী লুৎফুর রহমান (৩৯) ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল রানা তালুকদার (৪৮) নিহত হয়েছেন।

চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। কোথাও কোথাও জমি ফেটে চৌচির হয়ে গেছে। ফলে বীজতলা ও চারা রোপণের জমি তৈরি নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।

জনপ্রিয় টার্গেট

‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত

প্রকাশ: ০৭:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬