ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাওয়ার পর কেন হাঁটবেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

একটু বেশি খাওয়া হয়ে গেলে কিংবা প্রতিদিনের স্বাভাবিক খাবারের পরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীরে বহুমুখী উপকার মেলে।

হজমশক্তি বাড়ায় ও গ্যাস কমায়: খাওয়ার পর হাঁটলে পাকস্থলী ও অন্ত্র উদ্দীপ্ত হয়, ফলে খাবার দ্রুত হজম হয়। এক গবেষণায় দেখা গেছে, প্রতিবেলা খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটলে পেট ফাঁপা, গ্যাস ও ঢেকুরের সমস্যা অনেকটাই কমে যায়। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের রোগীদের ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ: বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য খাওয়ার পর হাঁটা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, দিনে একবার ৩০ মিনিট হাঁটার চেয়ে প্রতি বেলা খাওয়ার পর ১০ মিনিট করে হাঁটা রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া রোধে বেশি কার্যকর।

হৃদ্‌রোগ ও রক্তচাপ কমায়: নিয়মিত হাঁটা রক্তচাপ এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। এ ছাড়া রাতের খাবারের পর হাঁটলে রাতের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

ওজন নিয়ন্ত্রণ ও ভালো ঘুম: দুপুর ও রাতের খাবারের পর স্বল্প সময়ের হাঁটা ক্যালরি পুড়িয়ে পেটের মেদ ও ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি রাতের ঘুমের মান উন্নত করে ও দ্রুত ঘুমাতে সাহায্য করে।

মানসিক স্বাস্থ্য ও অলসতা দূর করা: খাওয়ার পরপরই সোফায় বসে টিভি দেখার অভ্যাস রক্তনালির কার্যকারিতা কমিয়ে দেয়। হাঁটার অভ্যাস এই দীর্ঘক্ষণ বসে থাকার ক্ষতি কমায় এবং মানসিক অবসাদ দূর করে মন ভালো রাখে।

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পরপরই খুব জোরে হাঁটা বা ভারী ব্যায়াম করা উচিত নয়; এতে পেটব্যথা, বমিভাব বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে।

সময় ও গতি: হালকা বা স্বাভাবিক খাবারের ১০-১৫ মিনিট পর এবং ভারী খাবারের ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর হাঁটা শুরু করা ভালো। শুরুতে ২-৫ মিনিট দিয়ে শুরু করে ধীরে ধীরে প্রতি বেলা খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটার অভ্যাস করুন।

হাঁটার ধরন: এমন গতিতে হাঁটুন, যাতে হৃৎস্পন্দন কিছুটা বাড়ে, কিন্তু দম আটকে না আসে (ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার বা ৩ মাইল গতিতে)। সপ্তাহে ৫ দিন এভাবে দিনে তিন বেলা ১০ মিনিট করে হাঁটলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের নির্ধারিত শরীরচর্চার লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়।

হাঁটার অভ্যাস গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। এর জন্য ছোট পদক্ষেপ নিন—

—একবারে ৩০ মিনিট হাঁটার কঠিন লক্ষ্য না নিয়ে মনকে বলুন, ‘শুধু জুতাটা পরে বাইরে থেকে একটু ঘুরে আসব।’ ঘর থেকে বের হলেই হাঁটা সহজ হয়ে যাবে।

—পায়ের সুরক্ষা ও আরামের জন্য ভালো মানের ওয়াকিং শু ব্যবহার করুন।

—অফিসের জরুরি মিটিংয়ের মতোই হাঁটার সময়টি রুটিনে রাখুন। বাসায় থাকলে সন্তানদের সঙ্গে নিয়ে হাঁটতে বের হতে পারেন, কিংবা ডেস্কে কাজের ফাঁকে ওয়াকিং প্যাড ব্যবহার করতে পারেন।

সুতরাং পরেরবার খাওয়ার পর কেউ হাঁটতে বললে বিরক্ত না হয়ে বরং হাসিমুখে পা বাড়ান। কারণ, এই ছোট্ট অভ্যাসটিই আপনাকে দীর্ঘ মেয়াদে সুস্থ ও সতেজ রাখবে।

তথ্যসূত্র: হেলথলাইন, ভেরি ওয়েল হেলথ

আজ কোনো কিছু না কেনার দিন

আজ কোনো কিছু না কেনার দিন

হাসি আসবে শুনে। একটা দিনে কিছু কেনা যাবে না, এমনও হয়! আসলেই হয়। আজ সেই দিন, বাই নাথিং ডে। ২৭ নভেম্বর তারিখটি আন্তর্জাতিক ভাবে কিছু না কেনার দিবস হিসেবে পরিচিত। এখানে প্রশ্ন আসতেই পারে, কিছুই কেনা যাবে না এই দিনে– এটা আবার কেমন কথা?

প্রিয়জন বিয়োগে মনের ক্ষত সারাবেন যেভাবে

পৃথিবীর কঠিন ও অনিবার্য সত্যগুলোর একটি হলো মৃত্যু। কিন্তু এই সত্য জানা সত্ত্বেও প্রিয় মানুষের চলে যাওয়া মেনে নেওয়া আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়। মা-বাবা, জীবনসঙ্গী, সন্তান কিংবা বন্ধুর আকস্মিক বিদায় জীবনের স্বাভাবিক ছন্দ মুহূর্তে থামিয়ে দেয়। বুকের ভেতর তৈরি হয় এক গভীর শূন্যতা, যা সহজে পূরণ…

শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন

শীত থেকে রক্ষা পাওয়ার সহজ উপায় কী? অনেক উত্তর হয়তো পাওয়া যাবে এই প্রশ্নের। কিন্তু সহজ উপায়ের কথা আসলে চট করে বলে ফেলা যায়, পা গরম রাখতে হবে। হ্যাঁ, পা গরম রাখা শীত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলোর অন্যতম। সে জন্য আমরা মোজা পরি, জুতা পরি বা ন্যূনতম পা ঢেকে রাখার চেষ্টা করি।

জনপ্রিয় টার্গেট

খাওয়ার পর কেন হাঁটবেন

প্রকাশ: ০৭:১৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬