ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার সঙ্গে বন্ধুত্ব করবেন, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পুতিনকে বন্ধু হিসেবে গ্রহণ করার বিষয়টি তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে। তিনি বলেন, তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি ঠিক তেমনই হতো।

২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বিরোধের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কের অবনতি ঘটেছে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের অনীহা, মস্কোর তেল শোধনাগারে হামলা বন্ধে কিয়েভের প্রতি তাঁর আহ্বান এবং রাশিয়ার জ্বালানি কেনার মার্কিন চুক্তি এই দূরত্ব আরও বাড়িয়েছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলার সংখ্যা বাড়ছে। এতে বেসামরিক মানুষের প্রাণহানিও বৃদ্ধি পেয়েছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা অনেকাংশে থামিয়ে দিয়েছে এবং স্থানীয় পাল্টা অভিযানে কিছু এলাকায় অগ্রগতি অর্জন করেছে।

ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁদের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ রয়েছে।

এদিকে আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের তিনি বলেন, পুতিন আসতে চাইলে আসতে পারেন। ব্যক্তিগতভাবে তিনি তাঁকে সম্মেলনে দেখতে চান।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পুতিন বড় কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেননি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। অন্যদিকে ইউরোপীয় মিত্রদের আগ্রহ থাকলেও এই সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়াকে যুদ্ধের বিস্তার এড়ানোর আহ্বান জানান। তবে ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকেই যুদ্ধ সম্প্রসারণের মতো পদক্ষেপ থেকে বিরত থাকার কথা বলেন তিনি।

নিউজিল্যান্ডের নির্বাচন: মাত্র এক আসন কমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীনরা

জাতীয় নির্বাচনে মাত্র এক আসনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেল না নিউজিল্যান্ডের ক্ষমতাসীন জোট। সরকার টিকিয়ে রাখতে সাত আসন পাওয়া মধ্যপন্থী অপরচুনিটি পার্টির সমর্থন চাইতে পারে তারা। তা না হলে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি নির্বাচনে…

জনপ্রিয় টার্গেট

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

প্রকাশ: ০৬:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬