ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালে তরুণী, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের সোনাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে হামিম হোসেনের সঙ্গে যশোর সদর এলাকার ওই তরুণীর মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর দাবি, প্রায় দুই বছরের এই সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে হামিম তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন।

তরুণী জানান, তাঁর আগের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। হামিম তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজিরহাটে আসতে বলেন। সেই আশ্বাসে স্বামী ও সন্তানকে রেখে গত ২১ নভেম্বর যশোর থেকে কাজিরহাটে আসেন তিনি।

তাঁর ভাষ্য, কাজিরহাটে পৌঁছে হামিমের দেওয়া ঠিকানা অনুযায়ী প্রথমে তাঁর ভগ্নিপতি শাহিন খানের চরউদয়পুর গ্রামের বাড়িতে ওঠেন। সেখানে পাঁচ দিন অবস্থান করেন তিনি। এর মধ্যে হামিম এলাকা ছেড়ে চলে যান। পরে তাঁকে না পেয়ে গত বুধবার রাতে হামিমের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গেলে হামিমের মা-বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজের দুই দিন পর গভীর রাতে মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ

বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোরে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে…

দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট

​বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ…

জনপ্রিয় টার্গেট

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালে তরুণী, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

প্রকাশ: ০৬:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬