ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

খাগড়াছড়ি-সাজেক সড়কে চলাচলকারী শতাধিক যানবাহনও বন্ধ রয়েছে। ফলে চালক ও সহকারীরাও বেকার হয়ে পড়েছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাজেক ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) অস্থিরতার কারণে পর্যটন কেন্দ্রটি বন্ধ রয়েছে।

ইউপিডিএফ-প্রসীত গ্রুপ কথিত সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র নামে চতুর্থ দফায় ৩৮ দিনের অবরোধ পালন করছে বলে স্থানীয়দের দাবি। ১০ নভেম্বর সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কারবারি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ অবরোধ থেকে সরে না আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

স্থানীয়রা জানায়, গত দেড় মাসে সাজেকে দফায় দফায় জেএসএস-সন্তু গ্রুপ ও ইউপিডিএফ-প্রসীত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত এক বছরে পার্বত্য চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ৯৬টি বন্দুকযুদ্ধের ঘটনায় সশস্ত্র গ্রুপের ৫২ জন নিহত হয়েছেন। এ সময় ১০৩ জন অপহরণের শিকার হয়েছেন।

সরকারি হিসাবে, এ সময় ১৮৩টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।

গত ১ নভেম্বর বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা ও দক্ষিণ ভাইবোনছড়ার সংরক্ষিত বন এলাকায় থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে। এর আগে ৩১ অক্টোবর দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

গত ৮ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গৃহবধূ অরুণা চাকমাকে (৩০) তাঁর নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে।

এর আগে ২৯ সেপ্টেম্বর সকালে মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ায় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্জিতা ত্রিপুরা (৯) গুলিবিদ্ধ হয়। সঞ্জিতা অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তারও আগে ৯ মে ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের প্রসীত গ্রুপের কালেক্টর কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নিহত হন।

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বারের সভাপতি মো. মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘পার্বত্য চুক্তির আগে পার্বত্য চট্টগ্রামে একটি গ্রুপ চাঁদাবাজি করত। এখন রাঙামাটিতে চারটি গ্রুপ এবং বান্দরবানে কেএনএফসহ পাহাড়ে পাঁচটি গ্রুপ চাঁদাবাজি করছে।’

খাগড়াছড়ি হোটেল রিসোর্ট মালিক সমিতির সাবেক সহসভাপতি ও অরণ্য বিলাস হোটেলের মালিক স্বপন কুমার দে বলেন, পাহাড়ে সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজিতে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় প্রায় ১০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, ‘সাজেকে এক পক্ষ অবরোধ প্রত্যাহার করেছে, অন্য পক্ষের অবরোধ চলছে। তবে মানুষ ভয়ে গাড়ি বের করছেন না।’ পাহাড়ে চাঁদাবাজির কথা স্বীকার করে তিনি বলেন, অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেয়। অনেকেই চাঁদার বিষয়টি গোপন রাখতে চান।

বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুবর্ণজয়ন্তীর আবহে রাজবন বিহারে কঠিন চীবর দান শুরু

পুণ্যার্থীদের পদচারণায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। তিন পার্বত্য জেলা থেকে ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে ধর্মীয় দেশনা, চীবর বুনন, বুদ্ধপূজা ও পিণ্ডদানসহ নানা কর্মসূচি পালিত হবে।

রাজস্থলীতে চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

রাজস্থলীতে চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

রাঙামাটির রাজস্থলীতে চুলা থেকে আগুন লেগে আট ভাড়াটিয়া পরিবারের বসতঘর পুড়ে গেছে। কৃষি ব্যাংকসংলগ্ন আমছড়াপাড়ায় রোববার সকাল সাড়ে ১১টায় ঘটে এ ঘটনা। ঘরবাড়ি ও আসবাবপত্র মিলিয়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

জনপ্রিয় টার্গেট

পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

পর্যটনের ভরা মৌসুমে ৩৮ দিন ধরে বন্ধ সাজেক, কোটি টাকা দৈনিক ক্ষতি

প্রকাশ: ০৬:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬