ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নিহত লিটন ইসলাম গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের মোজাম বেপারীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান লিটন। আজ শুক্রবার ভোরে তিনি ছাতনী হেলালিয়া রেলস্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, লিটন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। পরে খোঁজ পেয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হতো।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

নিউজিল্যান্ডের নির্বাচন: মাত্র এক আসন কমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীনরা

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক যুবকের

প্রকাশ: ০৩:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬