ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার, উদ্ধার ছাত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-১২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুণ্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব হোসেন উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়, এর আগেও রাজিব একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে কয়েক মাসের ব্যবধানে তাঁদের দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে রাজিবের একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিরাজগঞ্জে গ্যাস নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে কর্মসূচির কারণে বনলতা, সিল্কসিটি ও পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিলম্বিত হয়।

সিরাজগঞ্জে হত্যা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জনপ্রিয় টার্গেট

নিউজিল্যান্ডের নির্বাচন: মাত্র এক আসন কমে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীনরা

উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার, উদ্ধার ছাত্রী

প্রকাশ: ০৩:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬