ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি এসআরবি। তাঁদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রেখে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদা পোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।

চমেক হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র কীভাবে সক্রিয় রয়েছে—এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম কমে আসবে।

চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে।

ফটিকছড়িতে অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, শুটার রায়হানের ৬ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর পরিচালিত অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।

চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ট্রেইলারের নিচে চাপা পড়ে শহিদুল আজম চৌধুরী (৫৫) নামের এক কর্মচারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম ডিপোর স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার

চট্টগ্রামের তিন উপজেলায় বছরে ৬ কোটি টাকা মূল্যের ট্রান্সফরমার চুরি

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে এক বছরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৬৯টি ট্রান্সফরমার চুরির তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি চুরির ঘটনা ঘটেছে ফটিকছড়িতে। প্রতিটি ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছে সমিতি কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল

প্রকাশ: ১২:০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬