ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন—সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

সন্ধ্যার আগে তাঁদের মোহাম্মদপুর থানায় দাঁয়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা–কর্মীরা কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে এ তিনজন মিছিল করেন। পরে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

সাভার-আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে কর্মবিরতি

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ বৃহস্পতিবার শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধ করেননি শ্রমিকেরা। তবে কর্মস্থলে উপস্থিত হয়েও কাজ না করায় ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি আদালতের নির্দেশে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে কাজে লাগাতে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের অন্যতম জাতীয় অগ্রাধিকারের বিষয়। এটি শুধু মানবিক বা শরণার্থী সমস্যা নয়; এর সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা…

জনপ্রিয় টার্গেট

চীনের প্রভাব কমাতেই বাংলাদেশসহ কয়েক দেশে ট্রাম্পের নতুন শুল্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

প্রকাশ: ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬