ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বিকেলে তাঁকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে দেখা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে লাল টেপ জড়ানো কৌটার মুখের পোড়া অংশ বিশেষ, কৌটার অংশবিশেষ একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার আসামি ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির নিষিদ্ধ ঘোষিত অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতায় গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। এর কিছুদিন পর তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। আনারের হত্যার ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন ডরিন।

২০৩৩ সালের মধ্যে ১০ লাখ কর্মসংস্থান চায় বেসিস সংস্কার পরিষদ

২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল ট্রান্সফরমেশন এবং আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার, জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং আইসিটি খাতে অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…

ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি কালাম

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি গাজীপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকার সিএমএম আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, একজনকে আটক করা হয়েছে। তার নাম রাজিব বোস বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় টার্গেট

ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

প্রকাশ: ০৫:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬