বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অপরাধমূলক এই সাইবার হামলায় তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি।
ফিফার দাবি, এটি তাদের প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কোনো ত্রুটির ঘটনা নয়। বরং কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাঁদের সরলতার সুযোগ নিয়ে নথিপত্রে প্রবেশাধিকার পেয়েছে অপরাধীরা। অনলাইনে নিজেদের ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ পরিচয় দেওয়া একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশটও প্রকাশ করে তারা। গোষ্ঠীটির দাবি, তারা ফিফার ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে।
তবে বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। হামলাটি মূলত ফিফাকে লক্ষ্য করেই চালানো হয়েছে, ব্যক্তিবিশেষকে নয়।
_11zon-790dd6-256x144.webp)
দৈনিক টার্গেট 























