গত ১৭ নভেম্বর সকালে ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে। ওই দিন রাতে শিশুটির বাবা বাদী হয়ে সুলতান আহমেদকে (৪২) একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবিদ্বার থানায় মামলা করেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘পুলিশ আসামি গ্রেপ্তারে অবহেলা করছে। আজ ৯ দিন পার হলেও আসামিকে আটক করা হয়নি। সে বিভিন্নভাবে আমার পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দিয়ে আসছে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে, তবে শিগগিরই তাকে আটক করা হবে।’

দৈনিক টার্গেট 



















