ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে ২ শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮)। তিনি বরিশাল নগরের কোতোয়ালি থানার গিলাতলী এলাকার বাসিন্দা। বুধবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিরা বাদীর সম্পর্কে কি হন তা স্পষ্ট করেননি তিনি।

সিআইডি জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে তাঁর দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জ দিয়ে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশু দুটির মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, ২০ ককটেল উদ্ধার

আজ বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নয়াবাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা নাজিম ও আকাশকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে…

জালিয়াতি ও ছদ্মনামে চাকরি: বিজিবির অবসরপ্রাপ্ত সিপাহি আকবরের ১৩ বছর কারাদণ্ড

১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহি পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম ও চৌহালী উপজেলার রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য

জনপ্রিয় টার্গেট

জমির বিরোধে সাবেক স্ত্রী ও শ্যালকদের হামলায় প্রাণ গেল ব্যক্তির

লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে ২ শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১২:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬