আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী। তিনি জানান, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে গত ১২ অক্টোবর থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। ৪২ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে একটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে দীর্ঘ ৪২ দিন পর এ নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ পথে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা। ফেরি চলাচল স্বাভাবিক হলে তাঁদের যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক টার্গেট 






















