ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত তহুরা খাতুন ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লা (৬০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহলদারের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলার শিকার হন তাঁর মা তহুরা খাতুন। এ সময় তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইসলাম মহলদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।

মেহেরপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দিশেহারা কৃষকেরা, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেহেরপুরে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ধান, মাসকলাই ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ইতিমধ্যে জেলার ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ৩টিতে লেখা ‘জয় বাংলা’

মেহেরপুরের গাংনীতে পৃথক দুই স্থান থেকে লাল স্কচটেপ মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

হতাশা ও দুশ্চিন্তার সময় মনকে শান্ত করবে কোরআনের যে ১৪ আয়াত

প্রতিপক্ষের হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

প্রকাশ: ০৫:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬