ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

জরুরি সভা শেষে বের হওয়া এই মিছিলে শিক্ষার্থীরা ‘শরিফুল বয়কট’, ‘শরিফুল মানি না’ সহ নানা স্লোগান দেন। ভিসি হিসেবে শরিফুলের দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় এই গভীর রাতে বিক্ষোভের ঘটনা ঘটল। এর আগে শিক্ষার্থীরা টানা ৩৬ দিন আন্দোলন করেছিলেন।

আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে গতকাল মঙ্গলবার রাত থেকে ভোররাত পর্যন্ত শিক্ষার্থীদের একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আজ বুধবার সকাল ১১টায় চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। শিক্ষক সমিতির এই সভাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের আর্কিটেকচার ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আরেকটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা সমাধান এবং নানান বকেয়া ও দায়দেনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বর্তমান উপাচার্য।

তারা এই উপাচার্য মানেন না বলেও জানান।

তথ্য মতে, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে অধ্যাপক শেখ শরিফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর থেকে লকডাউনসহ ধারাবাহিক আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আলাদা কর্মসূচি পালন করতে থাকেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় ভিসি পদে আসীন করার দাবিতে এই আন্দোলন শুরু হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার ভোররাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভে ভিসির দ্রুত পদত্যাগ চেয়েছে শিক্ষার্থীরা।

অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। উপাচার্য ক্যাম্পাসে…

রাউজানে শটগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশি তৈরি একটি লোহার শটগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম বন্দরের সিসিটির দায়িত্ব নিল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছে সদ্য নিয়োগপ্রাপ্ত অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। গতকাল সোমবার রাত ১২টায় প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য টার্মিনালের দায়িত্ব নেয়। এর মধ্য দিয়ে নিউমুরিং কনটেইনার

জনপ্রিয় টার্গেট

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

প্রকাশ: ১১:৪৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬