পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসতে থাকেন। সেখানে আসার সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করেন। এ সময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকেরা একটু সমস্যা করেছিলেন। আমাদের লোকজন পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

দৈনিক টার্গেট 

























