ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা মহাকাশযানে চড়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি-র ভিডিও ফুটেজে দেখা গেছে, বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে (পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিট) গোলাপি আভার আকাশে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে একটি ‘লং মার্চ ২-এফ’ রকেট মহাকাশযানটি নিয়ে উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে বলে নিশ্চিত করেছে ‘চায়না ম্যানড স্পেস এজেন্সি’ (সিএমএসএ)। উৎক্ষেপণ কেন্দ্রের একজন কর্মকর্তা এই অভিযানকে ‘সম্পূর্ণ সফল’ বলে ঘোষণা করেন।

শেনঝৌ-২৪ মহাকাশযানটি চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে যাত্রা করেছে। মহাকাশযানটি স্টেশনের সঙ্গে যুক্ত হলে জিশান আলী হবেন তিয়ানগংয়ে আরোহণকারী প্রথম কোনো বিদেশি নাগরিক।

তিন সদস্যের এই অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন চীনের তাং হংবো, পাইলট হিসেবে রয়েছেন উ ই এবং পে-লোড বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের জিশান আলী।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ জানিয়েছে, জিশান আলী প্রায় এক সপ্তাহ মহাকাশে অবস্থান করবেন এবং চীনা নভোচারীদের সঙ্গে মিলে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এর মধ্যে রয়েছে ভবিষ্যতের মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে ‘মাইক্রোঅ্যালগি’ (ক্ষুদ্র শৈবাল) চাষ এবং কিনোয়া বীজের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব পরীক্ষা করা। অন্যদিকে, সিএমএসএ জানিয়েছে, পুরো অভিযানে নভোচারীরা প্রায় ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন।

উৎক্ষেপণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন চীনে সফররত পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। উৎক্ষেপণের পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘আজ ২৫ নভেম্বর সকালে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীকে নিয়ে শেনঝৌ-২৪ উৎক্ষেপণের মধ্য দিয়ে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে এক নতুন যুগের সূচনা হলো। তাঁর সাথে কক্ষপথে পাকিস্তানের পতাকা উড়ছে, যা ২৬ কোটি পাকিস্তানির আশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করছে।’

তিনি আরও লেখেন, ‘মহাসড়ক থেকে তথ্য-মহাসড়ক এবং এখন আকাশপথ—পাকিস্তান-চীন বন্ধুত্ব ও সিপেক (CPEC) আকাশের চেয়েও উচ্চতায় পৌঁছেছে। এটি মহাকাশে পাকিস্তানের “উড়ান”, যা এক উজ্জ্বল ভবিষ্যতের সূচনা মাত্র।’

এর আগে মঙ্গলবার জিয়াইউগুয়ানে এক সংবাদ সম্মেলনে জিশান আলী মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে সহায়তার জন্য চীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অভিযান কোনো শেষ সীমানা নয়, বরং একটি লঞ্চ প্যাড। আমি আশা করি চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার পরবর্তী অধ্যায় একজন নভোচারী ও একটি ফ্লাইট থেকে বেড়ে চাঁদ, মঙ্গল এবং তারও বাইরে যৌথ অভিযানে রূপ নেবে।’

পাকিস্তানি জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি নিজের জন্য উড়ছি না; আমার কাঁধে পাকিস্তানের নাম এবং ২৫ কোটি মানুষের স্বপ্ন রয়েছে। আমি যখন কক্ষপথে থাকব, যেসব শিশু আমাকে দেখছে তারা যেন আকাশের দিকে তাকায় এবং মনে রাখে যে আমি তাদের স্বপ্ন নিয়েই সেখানে আছি।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সুপারকো এবং চীনের সিএমএসএ-র মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির আওতায় গত এপ্রিলে জিশান আলী এবং খুররম দাউদকে চীনে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে জিশান আলীকে এই অভিযানের জন্য বেছে নেওয়া হয়।

২০২২ সালের শেষ দিক থেকে পুরোপুরি চালু হওয়া চীনের ‘তিয়ানগং’ (যার অর্থ স্বর্গীয় প্রাসাদ) মহাকাশ স্টেশনে ক্রু পরিবর্তনের সময় সর্বোচ্চ ছয়জন নভোচারী অবস্থান করতে পারেন। তবে এবারের ক্রু পরিবর্তনে একটি ব্যতিক্রম ঘটছে। আগের ‘শেনঝৌ-২৩’ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু এখনই পৃথিবীতে ফিরছেন না; মহাকাশে মানবদেহ কীভাবে মানিয়ে নেয় তা নিয়ে বেইজিংয়ের গবেষণায় সহায়তা করতে তিনি স্টেশনে থেকে যাবেন। অভিযানের শেষে তিনি এককভাবে কক্ষপথে সবচেয়ে দীর্ঘ সময় (এক বছর) অবস্থানকারী চীনা নভোচারীর রেকর্ড গড়বেন। শেনঝৌ-২৩-এর বাকি সদস্যরা জিশান আলীর সাথে পৃথিবীতে ফিরে আসবেন।

উল্লেখ্য, ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীন—যেখানে ‘আর্টেমিস’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রও প্রতিদ্বন্দ্বিতা করছে।

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বার্ধক্য ঠেকানো এবং আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করলে তাদের আয়ু ৩০ শতাংশেরও বেশি বাড়তে পারে। বিশেষ করে পূর্ণবয়স্ক অবস্থায় অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। এত দিন বিজ্ঞানীরা ধারণা

১৬৭ বছরের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করে দিল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘ক্লড’ (Claude)-এর সহায়তায় গণিতের ইতিহাসের অন্যতম বিখ্যাত ও ১৬৭ বছরের পুরোনো অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ (Riemann Hypothesis) সমাধান করার দাবি করেছেন এক গণিতবিদ।

শিগগিরই এক আগন্তুকের দেখা পাবে রহস্যময় বুধ গ্রহ

প্রায় ৬০০ কোটি মাইল বা ১০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আট বছরের দীর্ঘ মহাকাশযাত্রার শেষ প্রান্তে পৌঁছেছে ‘বেপিকলম্বো’। ইউরোপীয় ও জাপানি মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি এবার সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করতে যাচ্ছে।

জনপ্রিয় টার্গেট

চীনা মহাকাশযানে চড়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নভোচারী

প্রকাশ: ১০:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬