ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি। পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা

ভিডিওতে আরও দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন যুবদল নেতা নয়ন। পরে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়। একই সঙ্গে আটক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যেন যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে নির্দেশনা দেন উপস্থিত নেতা-কর্মীদের…

জুলাইয়ের শক্তির সঙ্গে কখনো ভালো ব্যবহার করেননি—সরকারকে জুবায়ের

কিন্তু আমরা এটাও বলতে চাই, জুলাইয়ের শক্তির সাথে আপনারা কখনো ভালো ব্যবহার করেন নাই। জুলাই শহীদ ও আহতরা এখন রাস্তায় ঘুরে। জাদুঘর যেটা করেছেন সেটা জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘর হয়ে গেছে। “সবার আগে বাংলাদেশ” না, এখন “সবার আগে বিএনপি” হয়ে গেছে…

উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না। অথচ শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না বলে মনে করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, ‘আমরাও তো চাই, উনি ফেরত আসুন। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

জনপ্রিয় টার্গেট

গ্রামীণ ব্যাংকে হামলা, আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

প্রকাশ: ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬