ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের মস্তিষ্ক কেন পরিচিতিকে সত্য ভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭৩ বার পঠিত হয়েছে

২০১৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, সঠিক উত্তর জানা থাকার পরও বারবার ভুল তথ্য শুনলে মানুষ সেটিকে তুলনামূলক বেশি বিশ্বাসযোগ্য মনে করতে পারে। যেমন চিতা যে দ্রুততম স্থলচর প্রাণী তা জেনেও বারবার চিতাবাঘ-সংক্রান্ত ভুল দাবি দেখানো হলে তা সত্য মনে হওয়ার প্রবণতা বেড়ে যায়। এমনকি বারবার শুনলে মনে হতে পারে তথ্যটি আগে থেকেই জানা ছিল, কিংবা অদ্ভুত দাবিও কিছুটা চেনা ও গ্রহণযোগ্য মনে হতে পারে। তবে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের লিসা ফাজিওর গবেষণা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। পরিচিতি ও পূর্বজ্ঞানের পাশাপাশি কোনো বক্তব্য আসলেই সত্য কি না, এটিই সবচেয়ে বড় নিয়ামক। পুনরাবৃত্তি সত্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না; মানুষ সাধারণত মিথ্যার চেয়ে সত্য তথ্যকেই বেশি বিশ্বাস করে। ৩১ হাজারের বেশি অংশগ্রহণকারীর ওপর চালানো ১৮২টি গবেষণার বিশ্লেষণেও পুনরাবৃত্তির ফলে বিশ্বাসযোগ্যতা বাড়ার ধারাবাহিক প্রমাণ মিলেছে, যদিও এর মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে।

আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই মানসিক প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে। একই দাবি, মিম, পোস্ট বা ভুয়া খবরের শিরোনাম ফিডে বারবার ফিরে এলে ব্যবহারকারীর কাছে তা চেনা ও স্বাভাবিক মনে হতে থাকে। এমনকি কোনো পোস্টের পাশে সতর্কবার্তা বা বিতর্কিত ট্যাগ থাকলেও পুনরাবৃত্তির প্রভাব পুরোপুরি কেটে যায় না। তা ছাড়া কোনো দাবি পরিচিত মনে হলে মানুষ সেটি শেয়ার করতেও বেশি আগ্রহী হয়, যার ফলে একই তথ্য আরও বেশি মানুষের চোখে পড়ে এবং পুনরাবৃত্তির চক্রটি আরও শক্তিশালী হয়। নিজের ক্ষেত্রে এই ঝুঁকি কতটা, তা আমরা প্রায়ই কম করে দেখি অর্থাৎ অন্যেরা ভুল তথ্যে প্রভাবিত হতে পারে ভাবলেও নিজেদের অরক্ষিত ভাবতে চাই না।

কোনো তথ্য প্রথমবার সামনে এলেই সেটি কতটা সঠিক তা ভেবে দেখুন। পরিচিত মানেই সত্য নয়। কোনো কিছু চেনা লাগলে নিজেকে প্রশ্ন করুন, এর পক্ষে প্রকৃত প্রমাণ আছে, নাকি শুধু বারবার শুনেছেন? মনে রাখবেন, পুনরাবৃত্তি কোনো বক্তব্যকে বিশ্বাসযোগ্য মনে করাতে পারে, কিন্তু তা দিয়ে বক্তব্যটি সত্য হয়ে যায় না।

আজকের রাশিফল: শিল্প-সাহিত্যে অনুরাগ বাড়বে, সহকর্মীদের সঙ্গে আড্ডায় সাবধান থাকুন

আজ আপনার গ্রহের অবস্থান বলছে, সকালের নাস্তায় ডিমের কুসুমের চেয়েও আপনার মেজাজ বেশি গরম থাকতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের মতো আপনার ধৈর্যের পারদও আজ ওঠানামা করবে, তাই রাস্তায় জ্যামে বসে হর্ন বাজিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।

ঠান্ডা আবহাওয়ায় চা কফি না, পান করুন গোল্ডেন মিল্ক

শীতের সকাল কিংবা সন্ধ্যা নামতেই বাতাসে হালকা হিমেল পরশ লাগে। আর তখন এক কাপ উষ্ণ পানীয় যেন শরীর ও মনে আলাদা আরাম এনে দেয়। চা বা কফির চেনা অভ্যাসের বাইরে দাঁড়িয়ে এই মৌসুমে অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে ‘গোল্ডেন মিল্ক’ বা মসলা মেশানো হলুদ দুধ। আমাদের ঘরের রান্নাঘরে থাকা পরিচিত কয়েকটি মসলার মেলবন্ধনে

অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন

কখনো কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই আসে। এমনকি হাই তোলার শব্দ শুনলে কিংবা এ নিয়ে ভাবলেও হাই উঠতে পারে। আবার হাই তোলার সময় অনেকের চোখে পানি চলে আসে। কেন একজনের হাই অন্যজনের মধ্যেও ছড়িয়ে পড়ে? আর হাই তোলার সময় চোখে পানি জমে কেন? এর পেছনে রয়েছে মস্তিষ্ক, মুখের পেশি ও চোখের কিছু স্বাভাবিক শারীরিক

জনপ্রিয় টার্গেট

আমাদের মস্তিষ্ক কেন পরিচিতিকে সত্য ভাবে

প্রকাশ: ০৩:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬