ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেমসের সঙ্গে একই মঞ্চে ব্যান্ড নিয়ে ইমন চৌধুরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

একসময় নগর বাউল জেমসের সঙ্গে গিটার বাজানো ইমন চৌধুরী সময়ের পরিক্রমায় এখন দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। অনেক বছর পর গুরুর সঙ্গে একই মঞ্চে উঠবেন তিনি। ২২ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ম্যানেজমেন্ট উইক ৭.০। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ২৬ নভেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এই কনসার্ট।

জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমন চৌধুরী। তাঁর ভাষায়, ‘অসাধারণ অনুভূতি, ভীষণ রোমাঞ্চ কাজ করছে। শুধু একই মঞ্চে বাজাব বলে নয়, প্রায় সাত-আট বছর পর সরাসরি জেমস ভাইয়ের পারফরম্যান্স দেখব—এটা নিয়েও আমি দারুণ উত্তেজিত।’

নিজেদের পরিবেশনার চেয়ে গুরুর গান শোনার অপেক্ষাই এখন বেশি ইমন ও তাঁর ব্যান্ডের। তিনি জানান, শো শেষ করে তাঁরা দর্শকসারিতে চলে যাবেন জেমসের পারফরম্যান্স উপভোগ করতে। ইমন বলেন, ‘আমার সন্তানকেও সঙ্গে নিয়ে যাব। ও জানে আমি জেমস ভাইয়ের কত বড় ভক্ত। বাসায় বলে রেখেছি, ফিরতে দেরি হবে। কারণ, গুরুর পুরো শো দেখব। বেঙ্গল সিম্ফনির পুরো টিম অপেক্ষা করছে। উনার সঙ্গে দেখা করতে পারলে আরও ভালো লাগবে, দূর থেকে হোক আর কাছ থেকে—উনার সান্নিধ্য পেলেই হলো।’

জেমসকে ঘিরে নিজের শৈশবের মুগ্ধতার কথাও স্মরণ করেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমার সংগীত চর্চার শুরু দিকে ঘরের দেয়ালে মাত্র দুজন মানুষের ছবি ছিল—আইয়ুব বাচ্চু আর জেমস। তাঁদের অ্যালবাম বের হলে পোস্টার সংগ্রহ করে দেয়ালে লাগাতাম। এখনো নিয়মিত তাঁদের গান শুনি। জেমস ভাই শুধু দেশের রকস্টার নন, আমার কাছে পিংক ফ্লয়েড, ডেভিড গিলমোর কিংবা এরিক ক্ল্যাপটনের সমতুল্য।’

জেমসের কনসার্ট দেখার এক মজার স্মৃতিচারণা করে ইমন বলেন, ‘১৯৯৮ সালের দিকে নরসিংদীর বাসস্ট্যান্ড এলাকায় জেমস ভাইয়ের প্রথম শো দেখেছিলাম। সেদিন কোথাও তিল ধারণের জায়গা ছিল না। বাধ্য হয়ে খাতা-কলম নিয়ে টিনের চালে উঠে বসেছিলাম। তিনি কোন গানে কী কর্ড ধরছেন, সেগুলো লিখে নিয়ে এসেছিলাম। তখন তো ডিজিটাল যুগ ছিল না, তাই সেই লেখা আমার কাছে ছিল অমূল্য। আর বাচ্চু ভাইয়ের একটি শোয়ের পুরোটা ওয়াকম্যানে রেকর্ড করেছিলাম।’

একসময় জেমসের সঙ্গে প্রায় দুই বছর গিটার বাজানোর সুযোগ হয়েছিল ইমনের। দেশের বাইরেও তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করেছেন। সেই অধ্যায়কে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন মনে করেন তিনি। ইমন বলেন, ‘জেমস ভাই নিজেই একটা অরা। এ দেশে উনার মতো আর কেউ নেই। উনার সঙ্গে যতবার গিটার বাজিয়েছি, মনে হতো স্বপ্নের মধ্যে আছি। সংগীত ক্যারিয়ারের ওই দুই বছর নিয়ে আমি ভীষণ গর্বিত।’

গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ফাউন্ডেশন গড়ছেন জেমস

চার দশকের বেশি সময় ধরে সুরের জাদুতে কয়েক প্রজন্মকে মাতিয়ে রেখেছেন দেশের রক আইকন নগর বাউল জেমস। ভক্তদের সেই অকৃত্রিম ভালোবাসার প্রতি দায়বদ্ধতা এবং নিজের সৃষ্টিশীল কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে এবার নিজের নামে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

‘জিটিএ ৬’ গেমের কল্যাণে আলোচনায় চার দশক আগের বাংলা গান

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই প্রি-অর্ডারসহ ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে গেমটি।

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

সঞ্জীব চৌধুরীকে ট্রিবিউট করে কনসার্ট

নিজের গান নিজে লেখেন ও সুর করেন এমন শিল্পীদের ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করে আজব কারখানা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দুই সংগীতশিল্পী কবীর সুমন ও অঞ্জন দত্তকে নিয়ে হয়েছে কনসার্ট। এবার বাংলাদেশের শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা।

জনপ্রিয় টার্গেট

বিদেশে বসে প্রযুক্তিতে বুনছেন বাংলার শিকড়: ফজলুল হক নয়ন

জেমসের সঙ্গে একই মঞ্চে ব্যান্ড নিয়ে ইমন চৌধুরী

প্রকাশ: ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬