মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাভান। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতলেন তিনি। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপরে জন্মগ্রহণ করা সেরা খেলোয়াড়কে দেওয়া হয় এই পুরস্কার। এমএলএস ক্লাবগুলোর টেকনিক্যাল কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে ঠিক করা হয় বিজয়ী।
জুলিয়ান হল, আদ্রি মেহমেতিকে পেছনে ফেলে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন কাভান। হল হয়েছেন দ্বিতীয়। মেহমেতি তৃতীয় হয়েছেন। এই দুই ফুটবলারই খেলেন নিউইয়র্ক রেড বুলসের হয়ে। গতকাল যখন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার দেওয়া হয়, তখন মেহমেতির বয়স ১৭ বছর ২৩১ দিন। হলের বয়স ১৮ বছর ২৪৪ দিন।
হল, মেহমেতিকে টপকে ১৭ বছর ৫৬ দিন বয়সে ২০২৬ সালের এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান খেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে। মাঠের পারফরম্যান্সেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তাঁর উপস্থিতি জানান দিয়েছেন। এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে করেন ৯ গোল। অ্যাসিস্ট করেছেন ১৪ গোলে। ২৩ গোলে অবদান রেখে এক মৌসুমে আর কোনো কিশোর ফুটবলার এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি। আর টানা ১০ ম্যাচে গোলে অবদান রেখে এমএলএসে কোনো কিশোর ফুটবলার দুর্দান্ত এই রেকর্ডও গড়েছেন।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান কাভান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের মূল একাদশে অভিষেক হয়েছিল তাঁর। পরবর্তীতে ৪ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে গোলও করেন তিনি। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হচ্ছে ২০২০ সাল থেকে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেওয়া হতো এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার।
৩৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ছয়ে ফিলাডেলফিয়া। জিতেছে ১৪ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও হেরেছে ১২ ম্যাচ। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৭৭। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মায়ামি। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলেছে।

দৈনিক টার্গেট 






















