ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই খালাতো ভাইসহ নিহত ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২৪) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।

এ ঘটনায় আহত হয়েছেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত শান্তকে খুলনায় নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয় সুনান মাঝী ও সাজিদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে পড়ে থাকা দুজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। অন্য দুজনকে স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।

নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় সুপারি ব্যবসায়ী হত্যা, একজনের যাবজ্জীবনসহ ৩ জনের কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

পিরোজপুরে ভুল চিকিৎসা ও নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে দেশ ক্লিনিক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লিনিকটির চিকিৎসক বাদলের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অস্ত্রোপচার করানোর অভিযোগ করেছেন নবজাতকের বাবা তারিকুল ইসলাম।

কোমরে শিকল ও গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি-কলা ঝুলিয়ে রাস্তায় ঘোরানো সেই হতদরিদ্র বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান

পিরোজপুরে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই খালাতো ভাইসহ নিহত ৩

প্রকাশ: ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬