ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাউন্ড বক্স

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

শীতপ্রধান দেশ থেকে একটু ওম পোহাতে আর খাবার খুঁজতে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে বাংলাদেশে। এখন বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে এই পাখি বিচরণ করছে। পাশের মোল্লাহাট ও চিতলমারী উপজেলায়ও একই দৃশ্য। এই সুন্দর দৃশ্যের পাশাপাশি দেখা যাচ্ছে মন খারাপ করা ছবিও—বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে গোপনে, কোথাও প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব পাখি। এমন একটি ছবি ছাপাও হয়েছে আজকের পত্রিকায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গভীর রাতে নির্জন জলাশয়ের পাশে সাউন্ড বক্সে বিভিন্ন প্রজাতির পাখির ডাক বাজানো হয়। কৃত্রিম সেই ডাক শুনে অন্য পাখিরা জলাশয়ে নামলে জাল ও ফাঁদে আটকা পড়ে। এই শিকার করা পাখিগুলো বিক্রির জন্য গড়ে উঠেছে একাধিক নেটওয়ার্ক। পরিযায়ী পাখির পাশাপাশি তারা বিক্রি করছে দেশি পাখিও।

ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান আশ্বাস দিয়েছেন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলছেন, অভিযোগ ওঠা তিন উপজেলায় জনবল মাত্র তিনজন। ফলে এত কমসংখ্যক কর্মী দিয়ে নিয়মিত তদারকি করা কঠিন। তদারকি না হলে তো জড়িতরা ধরাই পড়বে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো পরের কথা।

বিস্তৃত এলাকায় মাত্র তিনজন কর্মীর পক্ষে নিয়মিত নজরদারি করা যে কঠিন, তা সহজেই অনুমেয়। কিন্তু জনবলসংকটকে দায়িত্ব পালনে ব্যর্থতার স্থায়ী অজুহাত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। প্রয়োজন প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ।

প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিযায়ী পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে শিকার চলতে থাকলে পাখির সংখ্যা কমে ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য। একবার কোনো প্রজাতি হারিয়ে গেলে কেবল আইন করে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। সাউন্ড বক্স বাজিয়ে তো নয়ই।

আইসিজের ঐতিহাসিক রায়

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার রাষ্ট্রের চালানো বর্বরতাকে ‘জেনোসাইড’ বা জাতিগত নিধন হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে এই রায় ঘোষণা করা হয়।

অস্থিরতা

২০ নভেম্বরের আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠা দেখলেই বোঝা যায়, এক অস্থির সময় পার করছে দেশ। মূল শিরোনামে রয়েছে, ‘আওয়ামী লীগ ঠেকাতে এককাট্টা হচ্ছে সব দল’। প্রধানমন্ত্রী বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের জবাব দিন। জামায়াতে ইসলামীর নেতা বলেছেন, ফ্যাসিবাদকে দাঁড়াতে দেবেন না।

সরকারি জলমহাল দখল

সরকারি জলমহাল দখল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগলপুর মৌজার ভুয়া দলিল তৈরি এবং সরকারি আইনজীবীকে ম্যানেজ করে প্রায় ছয় একরের চারটি সরকারি খাস পুকুর দীর্ঘ ১৭ বছর ধরে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল হাকিমের বিরুদ্ধে। ওই জলমহালগুলো কেবল সরকারি রাজস্বের গুরুত্বপূর্ণ উৎসই ছিল না, বরং স্থানী

জনপ্রিয় টার্গেট

সাউন্ড বক্স

প্রকাশ: ০৭:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬