ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

মাধবপুর ও আদমপুরে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। নিরাপত্তায় প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। শত বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো দর্শনার্থীর মিলনমেলা হয়ে উঠবে পুরো এলাকা।

মাধবপুরের ঐতিহ্যবাহী জোড়া মণ্ডপে এবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮৪তম আসর বসবে। আর আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৪১তম মহারাস উৎসব।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, ‘আমাদের ১৮৪তম আসরের সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে উৎসবস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে পারেন।’

বৃষ্টিতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা

মৌলভীবাজারে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে আমন ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। পাকা ধান কাটতে না পারার পাশাপাশি আগে কেটে রাখা ধানও মাড়াই ও শুকাতে পারছেন না কৃষকেরা। এতে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা।

বড়লেখা সীমান্তে ২০ নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকাল বিজিবি

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ, ভিডিওতে তিন যুবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

পিরোজপুরে ভুল তথ্য দিয়ে সিজার করানোর অভিযোগ ক্লিনিকের বিরুদ্ধে, প্রাণ গেল নবজাতকের

কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি

প্রকাশ: ০৪:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬