ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতারা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে এ ঘটনা ঘটে। আহত মিলন সরকারকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী।

আহত অন্যরা হলেন চেয়ারম্যান প্রার্থী ও সদরের খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান বকুল, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসান হৃদয় ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা।

জানা গেছে, আজ রোববার শহরের পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলার সব ইউনিয়নে বিএনপিদলীয় চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ চলছিল। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনজুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার মনোনয়ন ফরম উত্তোলন করতে আসেন। মনোনয়ন ফরম তোলার পরই নিজেদের ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন মনজুর রহমান বকুল ও মিলন সরকার।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আহত মিলন সরকার বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুল খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুলতে এলে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ ও তাঁর সমর্থক জেলা যুবদল নেতা মোমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৃদুল, সবুজ ও রিপন এসে অতর্কিতভাবে হামলা চালায়।

চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ভিপি মনজুর রহমান বকুল বলেন, আমরা ফরম উঠাইতে গেছি। ওরা ফরম উঠাতে দেবে না। ফরম ওঠানোর সময় ওরা আমাদের ওপর হামলা করে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকার গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও এই গ্রুপটি আমাদের ওপর হামলা চালিয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ বলেন, এটা মিথ্যা অভিযোগ। তারাই আমাদের ওপর হামলা করেছে। আমি যখন ভাসানী মিলনায়তনের সামনে, তখন আমাদের লোকজন এসে বলল, আমাদের ওপর আক্রমণ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা ফরম বিতরণ করে বাইরে চলে আসার পর সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। দলের একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনা তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁর নাম আশরাফ আলী (৫৮)। গতকাল বুধবার রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে আজ বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার

জনপ্রিয় টার্গেট

সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতারা

প্রকাশ: ০৭:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬