ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত–পাকিস্তান ম্যাচে আবারও টস নিয়ে নাটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রাইজিং স্টারস এশিয়া কাপে আজ ভারত ‘এ’-পাকিস্তান শাহিন্সের ম্যাচের আগে টসের সময় ঘটেছে আলোচিত এক ঘটনা। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র এই ম্যাচে টস করতে নামেন দুই অধিনায়ক তিলক ভার্মা ও আবদুল সামাদ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

তবে টসের ফল ঘোষণা করতে গিয়ে উপস্থাপকের ভুল নজরে আসে। প্রথমে ফল হিসেবে ‘টেলস’ ঘোষণা করেন। কিন্তু পুরো বিষয়টি মনোযোগ দিয়ে দেখছিলেন আবদুল সামাদ। সঙ্গে সঙ্গেই আপত্তি জানিয়ে তিনি বলেন, কয়েনে হেডস পড়েছে।

সামাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টসের ফল ঘোষণা নিয়ে তৈরি হওয়া অসংগতি সামনে আসে। একই সঙ্গে কয়েন সামলানো ও টস পরিচালনায় উপস্থাপকদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ভারত–পাকিস্তানের মতো বহুল আলোচিত ম্যাচের আগে এমন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় উপস্থাপকদের অসতর্কতা ও পেশাদারত্ব নিয়েও সমালোচনা করেছেন দর্শকেরা।

এর আগে টসের সময় দুই দলের অধিনায়ক তিলক ভার্মা ও আবদুল সামাদের মধ্যে প্রচলিত করমর্দন হয়নি। হাত না মিলিয়েই নিজেদের দলের পরিচয় পর্ব শেষ করেন তাঁরা।

পরবর্তীতে ভারতের বিপক্ষে পাকিস্তান অধিনায়কই টস জিতেছেন। প্রথমে ব্যাটিং নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেটে ২২৪ রান করেছে পাকিস্তান। অধিনায়ক ফারহান ইউসাফ ২১ রানে ব্যাটিং করছেন। ৭৬ রানে অপরাজিত তাঁর সতীর্থ হাসান নাওয়াজ।

বাংলাদেশ ম্যাচের একাদশে দুই পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। চোটের কারণে ছিটকে যাওয়া অধিনায়ক টেম্বা বাভুমার জায়গায় একাদশে এসেছেন টনি ডি জর্জি। আর ডেন প্যাটারসনের জায়গায় খেলবেন আনরিখ নর্কিয়া।

ভারত কবে বাংলাদেশে আসবে, এখনো জানেন না তামিম

২০২৫ সালে ভারতীয় ক্রিকেট দলের আসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু দুই দেশের রাজনৈতিক অস্থিরতায় সিরিজটা এখনো মাঠে গড়ায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এখনো বলতে পারছেন না এই সিরিজ কবে হতে পারে।

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডের ক্ষত এত দিনে শুকিয়ে যাওয়ারই কথা। কিন্তু উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’ বইতে পুরোনো সেই ক্ষত উস্কে দিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট তো বটেই, পুরো ক্রিকেট বিশ্বই টালমাটাল এই ঘটনায়। জিওফ্রে বয়কটের মতে অস্ট্রেলিয়া দল যা করেছে, তা ম্যাচ ফিক্সিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

জনপ্রিয় টার্গেট

ভারত–পাকিস্তান ম্যাচে আবারও টস নিয়ে নাটক

প্রকাশ: ০৭:১৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬