ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে বাড়ির নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত বোরহান উদ্দিন মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হকের বাড়ির সীমানাপ্রাচীরের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ করছিলেন বোরহান উদ্দিন। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে তিনি প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের তলে চাপা পড়েন।

স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টার চেষ্টায় বোরহান উদ্দিনকে উদ্ধার করেন। উদ্ধারের আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে তোরণটির ছাদ ঢালাই করা হয়েছিল। ঢালাইয়ের তিন দিন পর সেন্টারিং খোলার সময় দুর্ঘটনাটি ঘটে। যথেষ্ট সময় অপেক্ষা না করে সেন্টারিং খোলার কারণেই তোরণের ছাদ ধসে পড়েছে বলে তাঁদের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখন নির্মাণাধীন তোরণটি ভেঙে পড়তে দেখেন। তোরণের নিচে এক শ্রমিক চাপা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

বাড়ির মালিক মো. মোজাম্মেল হক বলেন, তোরণটির নির্মাণকাজ ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

ঠিকাদার নুরুল হুদা বলেন, নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন। পরে মরদেহ মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

চট্টগ্রামের ভুজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে ভুজপুর এলাকার একটি বসতবাড়ির বাঁশের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা কালো ব্যাগ থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রামে বাসে তল্লাশি, বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।

দলত্যাগ করায় কর্মীকে হত্যা: যুবদল নেতার ভাগনেসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় দলত্যাগ করায় কর্মী আবু ইউসুফ ওরফে জীবন হত্যার ঘটনায় সেই যুবদল নেতার ভাগনেসহ তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল শনিবার নোয়াখালীর কমলনগর ও রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়…

জনপ্রিয় টার্গেট

মিরসরাইয়ে বাড়ির নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিক নিহত

প্রকাশ: ০৭:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬