স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছা. নাজমা পারভীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সিনোভিয়া ফার্মা পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনকোলজি অ্যান্ড ভ্যাকসিন বিভাগের এজিএম লাকি সিংহ এবং রিজিওনাল সেলস ম্যানেজার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জান্নাতুল ফেরদৌস (এমবিবিএস, এফসিপিএস—রেডিওথেরাপি)।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের। তিনি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্যের পর সম্মানিত অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

এরপর মূল আলোচনা পর্বে ডা. জান্নাতুল ফেরদৌস স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব এবং সময়মতো স্ক্রিনিংয়ের মাধ্যমে চিকিৎসার সফলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির অংশ হিসেবে নারী অংশগ্রহণকারীদের জন্য সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মেডিকেল সেন্টারে বিশেষ স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য কলম, নোটপ্যাড ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোসা. নাজমা পারভীন এবং সিনোভিয়া ফার্মা পিএলসি-এর অনকোলজি অ্যান্ড ভ্যাকসিন বিভাগের এজিএম লাকি সিংহ।

তাঁরা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিনোভিয়া ফার্মা পিএলসি-এর প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবী, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক দলের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগ জনসম্পৃক্ততা, স্বাস্থ্যশিক্ষা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রসারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, ওষুধশিল্প এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগে জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে আমন্ত্রণ, মৌখিক সম্মতি রাষ্ট্রপতির

ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদল তাঁকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন অষ্টম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে মৌখিক সম্মতি দিয়েছেন

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

আজ ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে…

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার সুযোগ ও একাডেমিক কার্যক্রমে বৈষম্য রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় শহরে, কোনোটি প্রত্যন্ত অঞ্চলে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য আলাদা টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা রয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা

জনপ্রিয় টার্গেট

১১তম বার্ষিক ব্যাংকিং সম্মেলন: সরকারি ঋণের চাপে বাধাগ্রস্ত হচ্ছে মুদ্রানীতির কার্যকারিতা

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে স্তন ক্যানসার সচেতনতায় স্ক্রিনিং কর্মসূচি

প্রকাশ: ১২:২১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬