আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, ২০১২ সালে বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্ক মাঠে এক সভায় এ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে থমকে থাকা প্রকল্পের আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

আব্দুস সাত্তার আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্লট বরাদ্দ পাওয়া শিল্প উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনের কার্যক্রম শুরু করতে পারবেন।

সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা শিল্প পার্কের সার্বিক কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে বিসিক শিল্প পার্কের সিরাজগঞ্জ কার্যালয় এলাকায় বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

এ সময় বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু ও প্লটমালিক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার থেকে চন্দ্রার উদ্দেশে একটি লেগুনা থামান মামুন রেজা। তখন তিনি একাই ছিলেন। তিন থেকে চার মিনিট পর চালক আরও চারজন যাত্রী তোলেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই চেতন হারান মামুন। তারপর কী ঘটেছিল, তা আর মনে করতে পারেন না তিনি।

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সদস্যদের ওপর এক যুবকের হামলা থামাতে গিয়ে সবুজ প্রামাণিক (২৬) নামের এক প্রতিবেশীর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় হামলাকারী রাজু প্রামাণিকের (২৬) একটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য উৎপাদন, বিদেশি প্রসাধনপণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জনপ্রিয় টার্গেট

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

প্রকাশ: ১২:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬