একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

মায়ার সংসার নাটকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। এই পরিবারে রয়েছে মা-বাবা, তিন সন্তান ও অন্য সদস্যরা। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। দুই ছেলে পরিবারের সঙ্গে থাকলেও মা-বাবার খরচ দেয় না।

অন্যদিকে, পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স হয়েছে। একপর্যায়ে ওই মেয়ে মা-বাবার জন্য সংগ্রামে নামে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ। সিনেমাওয়ালার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন নাট্য নির্মাতা ও প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মায়ার সংসার নিয়ে পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘একটি পরিবারের গল্প দেখা যাবে সিরিজটিতে। যেখানে মনোমালিন্য আছে, সংগ্রাম আছে, আছে নীতির গল্প। দর্শকের ভালো লাগবে।’

ধারাবাহিকে ওই পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তিনি বলেন, ‘পরিবারের সংগ্রামের গল্প নিয়ে এই সিরিজ। আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই মূল কাহিনি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। তার জীবনের সংগ্রাম দেখা যাবে এতে। মেয়েটি কারও করুণা ছাড়া নিজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে। নাটকটিতে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আমার বিশ্বাস, মায়ার সংসার সবাই পছন্দ করবে।’

সম্প্রতি শেষ হয়েছে মাহি অভিনীত আরেকটি মিনি সিরিজ ‘কর্মফল’। ওই সিরজিটিও তৈরি হয়েছে পারিবারিক গল্পে। সাম্প্রতিক নাটকগুলোতে পারিবারিক গল্পের প্রাধান্য প্রসঙ্গে মাহি বলেন, ‘পারিবারিক গল্পগুলো দর্শক নিজেদের সঙ্গে রিলেট করতে পারে। এখানে একজনকে কেন্দ্র করে গল্প তৈরি হয় না। প্রতিটি চরিত্রের গুরুত্ব থাকে। অনেক শিল্পীর সঙ্গে কাজ করা যায়। ফলে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকে। আোর নিজেরও এ ধরনের নাটকের প্রতি আগ্রহ বেশি। এখন দর্শকও পছন্দ করছে। সব মিলিয়ে আমি খুব খুশি।’

নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’

দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এখন পর্যন্ত প্রচার হয়েছে নাটকটির দুটি সিজন। করোনার কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল প্রথম সিজন। ২০২২ সালে শুরু হয় ‘বকুলপুর সিজন ২’। ২০২৪ সালে ৭৮৮ পর্ব দিয়ে তা শেষ হয়। দুই বছর পর আসছে ধারাবাহিকটির তৃতীয় সিজন।

শেষের পথে ‘কিউকি সাস ভি
কাভি বহু থি ২’

শেষের পথে ‘কিউকি সাস ভি
কাভি বহু থি ২’

স্টার প্লাসের মেগা সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অবিস্মরণীয় নাম। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা আট বছরের বেশি সময় ধরে চলেছিল এই সিরিয়াল। দীর্ঘ বিরতির পর গত বছরের জুলাইয়ে প্রচারে আসে এর দ্বিতীয় সিজন।

সমালোচনা দিয়ে শেষ হলো আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’

শেষ হলো দীর্ঘ সাত বছরের জার্নি। তিনটি সিজন এবং ২৬টি পর্বের পথচলা শেষে পর্দা নামল এইচবিওর জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র। গত ৩১ মে তৃতীয় সিজনের অষ্টম পর্ব মুক্তির পর সিরিজটির শেষ হওয়ার ঘোষণা দিলেন নির্মাতা, লেখক ও পরিচালক স্যাম লেভিনসন।

জনপ্রিয় টার্গেট

বিদায় বলার পথে অ্যান্ডারসন

একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’

প্রকাশ: ১০:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬