চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের রাজারামপুর কর্নপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দণ্ডাদেশ দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জমির মালিক শাহরাস্তি উপজেলার খেড়িহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুর রহমান এবং অবৈধ ড্রেজার মেশিনের মালিক মো. ফারুক হোসেন। আবদুর রহমানকে ১ লাখ টাকা এবং ফারুক হোসেনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফারুক হোসেনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলায়।

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা আনসার ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে আমনের মাঠে সবুজ পাতায় দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

মাথার ওপর হেমন্তের আকাশ টানিয়েছে নীল শামিয়ানা। আর নিচে বিছানো সবুজের চাদর। যত দূর চোখ যায়, দিগন্তজুড়ে আমনের খেতে বাতাসের দোলা। সেই বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নও। আমনের বাম্পার ফলনের আশায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমন চাষিরা। ইতিমধ্যে জমিতে লাগানো ছোট্ট আমন চারা অনেকটাই বড় হয়েছে।

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে…

৪২ লাখ টাকার দোকান নিয়ে মামলা: কারাগারে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লি ও তাঁর বাবা

চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহম্মদ (৪২) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লি ড. আলমগীর কবির পাটোয়ারীকে (৭০) প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

প্রকাশ: ১২:০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬