সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯১ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত রুঙ্গু শেখের ছেলে আকবর শেখ (৩৫) ও একই গ্রামের মৃত সাদেক আলী কাজীর ছেলে সোহাগ গাজী (৩৬)।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূর বাবা থানায় মামলা করেছেন। মামলায় আকবর ও সোহাগের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ২টার দিকে চার ব্যক্তি সিঁধ কেটে ভুক্তভোগী গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে সন্তানদের মুখ চেপে ধরে রেখে তাঁকে পালাক্রমে ধর্ষণ করা হয়। গৃহবধূ আসামি আকবরের হাতে কামড় দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আসামিরা তাঁকে আঘাত করেন। এতে তাঁর তিনটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ছেলেমেয়েদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আসামিরা পালিয়ে যান। পরে গৃহবধূকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ঘটনার রাতে আমার স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। আমি তিন ছেলেমেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। গভীর রাতে ৪ ব্যক্তি ঘরে ঢুকে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। আমি আকবর ও সোহাগকে চিনতে পারলেও বাকি দুজনকে চিনতে পারিনি। আমি তাঁদের কঠোর শাস্তির দাবি জানাই।

থানার ওসি আইয়ুব আলী বলেন, আকবর ও সোহাগকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পরপরই অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল বের করে তারা।

শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় একটি মুখপোড়া হনুমান সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিএনজিচালিত অটোরিকশাচালক অখিল মালাকার সড়কের পাশে হনুমানটি পড়ে থাকতে দেখেন। তিনি আহত হনুমানের মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খুলনায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে আটক করেছে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশ: ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬