আজ শুক্রবার সকাল ১০টার দিকে নগরীর ঢাকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
নিহত দুই অটোরিকশাযাত্রীর নাম সোনিয়া ও সাদেক। তাঁরা জেলার ফুলবাড়িয়া থানা এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সকালে ফুলবাড়িয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন সোনিয়া ও তাঁর ৭ বছরের ছেলে সাজিদ এবং সাদেক নামের আরেক যাত্রী। অটোরিকশাটি ঢাকা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদেক ও সোনিয়ার মৃত্যু হয়। সোনিয়ার ছেলে সাজিদ ও চালক অটোরিকশাচালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সাজু মিয়ার বাড়ির কাছে সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন তাঁর মামা মাহাবুবুল ইসলাম। ইতিমধ্যে ওই জমির নামজারিও তাঁর নামে সম্পন্ন হয়েছে। তবে ওই জমির ওপর নজর পড়ে ভাগ্নে সাজু মিয়ার। তিনি জমিটি ক্রয় করার জন্য মাহাবুবুল ইসলামের কাছে প্রস্তাব দেন। কিন্তু মাহাবুবুল জমি বিক্রি করতে অসম্মতি জানালে ক্ষুব্ধ হন সাজু
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও পানি বাড়ছে। উজানের ঢলে দক্ষিণ পাড়ের চরখিদিরপুর ও খানপুরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী, এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
দৈনিক টার্গেট 



















