আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি মোঃ রাশেদুল আলম

কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

খুলনার কয়রা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কয়রা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি মোঃ রাশেদুল আলম বলেন, কয়রা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ঘটনা, অপরাধ ও জনদুর্ভোগের বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমে দ্রুত জানা সম্ভব হয়। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে জনগণ আরও কার্যকর সেবা পাবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উদ্দিন আহমদ, সিরাজুদ্দৌলা লিংকন, কামাল হোসেন, কোহিনুর আলম, আবু বকর সিদ্দিক, আলাউদ্দিন, ডা. মোস্তাফিজুর রহমান সোহাগ, হাফিজুর রহমান, জি এম মোনায়েম, মোস্তফা রেজাউল করিম, ডা. মাসুম বিল্লাহ, আল আমিন, আশিকুজ্জামান, ডা. মোস্তাফিজুর রহমান, আ. আলিম, রিয়াজুল আকবরসহ আরও অনেকে।

এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ওসিকে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এবং কয়রার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রকাশ: ০১:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬