মিতুর জীবনের নতুন অধ্যায়, দোয়া চাইলেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের এই নতুন যাত্রা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামতাঁর কাছে শুধু রাজনৈতিক সহকর্মী নন, বরং ছোট ভাইয়ের মতো আপন একজন মানুষ। তবে এদিন তিনি অভিভাবকের ভূমিকায় পাশে দাঁড়িয়ে তাঁকে পথ দেখিয়েছেন যা তাঁর কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হয়ে উঠেছে।
মিতু আরও বলেন, জীবনের প্রথম গুরুত্বপূর্ণ দিনে পরিবারের সদস্যরা যেভাবে পাশে থাকে, ঠিকসেভাবেই তাঁকে সহযোগিতা করেছেন নাহিদ ইসলাম। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে এবং দায়িত্ব বুঝে নিতে এই সহায়তা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা, স্নেহ ও সমর্থন পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এই নতুন অধ্যায়ে সবার দোয়া ও সমর্থন তাঁর জন্য অত্যন্ত মূল্যবান।
শেষে তিনি দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন, যেন তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
