সি-মোদি দিল্লিতে হাত মেলালেও অরুণাচলে ভূমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ বার পঠিত হয়েছে

স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র এবং স্থানীয় উপজাতীয় অধিবাসীদের তথ্যের ভিত্তিতে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিতর্কিত হিমালয় সীমান্তে ভারতীয় ভূখণ্ডের গভীরে প্রবেশ করে ঘাঁটি নির্মাণ করছে চীন, যা সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্কের জন্ম দিয়েছে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তাকসিং-গেলেমো সীমান্ত সংলগ্ন অঞ্চলে চীন কিছু সড়ক, হেলিপ্যাড, বহুতল ভবন ও সামরিক অবকাঠামো সম্প্রসারণ করছে।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স সংস্থা জেনস-এর স্যাটেলাইট বিশ্লেষণে নিশ্চিত করা হয়েছে, তিব্বতের লহুনজে কাউন্টির ঝারি শহরের কাছে চীন ব্যাপক নির্মাণকাজ চালাচ্ছে। স্যাটেলাইট চিত্রে সড়ক প্রশস্ত করার পাশাপাশি একাধিক নতুন হেলিপ্যাড ও ছাদ সংবলিত ভবন দেখা গেছে, যা ভারী সামরিক সরঞ্জাম চলাচলের উদ্দেশে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পিছু হটছে ভারতীয় সেনারা, এগিয়ে আসছে চীন

সীমান্তবর্তী গেলেমো গ্রামের বাসিন্দা তাকোক ম্রা ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘চীন এখন আমাদের পূর্বপুরুষের জমি দখল করছে। তারা ভারতীয় ভূখণ্ডের অনেক ভেতরে ঢুকে পড়েছে।’

অল টাগিন স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউ) এবং পাহাড়ি উপজাতি সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির একটি যৌথ প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শন শেষে প্রশাসনের কাছে লিখিত প্রতিবেদন জমা দিয়েছে। দলনেতা তাদাক পাকবা বলেন, ‘সীমান্তবর্তী গ্রামে শুধু আতঙ্কই তৈরি হয়নি, বাস্তবতা হলো—ভারতীয় সেনারা পিছু হটছে এবং চীনা বাহিনী ক্রমাগত সামনের দিকে এগিয়ে আসছে।’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের টহল পয়েন্ট ‘শেরা ৫’ এবং ‘নাঙ্গা পাহাড়’ অঞ্চলে স্থানীয়দের চলাচল এবং ভারতীয় সেনাদের টহল চীনা সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। ঐতিহ্যবাহী বুদ্ধপূজার স্থান ‘পোত্রাং লেক’-এ স্থানীয় ‘না’ উপজাতির প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

‘সালামি স্লাইসিং’ কৌশল ও স্থানীয় দুরবস্থা

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) চীনবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীকান্ত কোন্ডাপল্লী ইন্ডিপেনডেন্টকে বলেন, এটি চীনের পরিচিত ‘সালামি স্লাইসিং’ কৌশলের অংশ। এ প্রক্রিয়ায় তারা ধাপে ধাপে জমি দখল করে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ে তোলে।

অধ্যাপক শ্রীকান্ত জানান, চীন সীমান্তে ১০০ টিরও বেশি মডেল ভিলেজ বা শিওকাং তৈরি করে তাদের অবস্থান জোরদার করেছে। কিন্তু ভারতের ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ কর্মসূচি পরিকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে সফল হতে পারেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ভারত সীমান্ত পর্যন্ত নিয়মিত পৌঁছাতে পারছে না, আর বেইজিং সেই সুযোগেরই ব্যবহার করছে।

দুই দেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

চীনা অনুপ্রবেশের ঘটনা নিয়ে ভারতে বিতর্ক তৈরি হলেও ভারতীয় সেনাবাহিনী এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু নতুন করে অনুপ্রবেশের তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সীমান্ত পরিস্থিতির ওপরই নির্ভর করবে আমাদের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ।’

অন্যদিকে, বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি মোটের ওপর স্থিতিশীল রয়েছে।

মজার বিষয় হলো, গতকাল সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-সি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০২০ সালের হিমালয় সীমান্ত সংঘাত-পরবর্তী জটিলতা কাটিয়ে দুই নেতা সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু বৈঠকে সম্পর্ক স্বাভাবিকের প্রতিশ্রুতি দেওয়া হলেও, ৩ হাজার ৮০০ কিলোমিটারের অনির্ধারিত সীমান্তে চীনের সামরিক কর্মকাণ্ড চলমান রয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির জন্য সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথা বলেছেন, কিন্তু তাঁর সরকার জানেই না চীন অরুণাচল সীমান্তে তাদের জমি দখল করছে।

বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। আফ্রিকার সাহেল অঞ্চলের মরুভূমি, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলেও রুশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের সামরিক দক্ষতা কাজে লাগাচ্ছে ইউক্রেন।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমাল জেলায় একটি বার্ষিক মেলায় নাগরদোলায় চড়ার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ২৫ বছর বয়সী এক তরুণী। রাইডের ঘূর্ণমান অংশের সঙ্গে চুল পেঁচিয়ে গিয়ে তাঁর মাথার স্ক্যাল্প বা চামড়ার একটি বড় অংশ উপড়ে গেছে।

জনপ্রিয় টার্গেট

সি-মোদি দিল্লিতে হাত মেলালেও অরুণাচলে ভূমি দখলের অভিযোগ চীনের বিরুদ্ধে

প্রকাশ: ০৬:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬