শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল— ‘আপনার ছেলে জীবিত’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

শেষকৃত্যের প্রায় ১৫ দিন পর জানা গেল, তাঁদের মৃত সন্তান প্রকৃতপক্ষে জীবিত এবং পুলিশের হেফাজতে একটি কারাগারে রয়েছেন।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথলা জেলায়।

পারিবারিক ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া ওই যুবকের নাম রবি কুমার। গত ৫ আগস্ট তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্বজনেরা নিজেদের উদ্যোগে বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। উপায় না দেখে গত ১১ আগস্ট কাপুরথলা শহর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে রবি কুমারের পরিবার।

এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে পরিবারটিকে জানানো হয়, এক যুবকের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ পরিবারকে নিহত ব্যক্তির ছবি দেখায়। কয়েকদিন পর ছবির সূত্র ধরে স্বজনরা লাশটি রবি কুমারের বলে শনাক্ত করেন।

স্বজনদের দাবির ভিত্তিতে গত ১৩ আগস্ট পরিবারের উপস্থিতিতেই লাশটির শেষকৃত্য সম্পাদন করা হয়।

শোকাহত পরিবারটি যখন দিন অতিবাহিত করছিল, ঠিক তখনই গত ২ সেপ্টেম্বর পুরো ঘটনার চিত্র বদলে যায়। কাপুরথলা সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের এক কর্মচারী রবি কুমারের পরিবারকে ফোনকল করেন। তিনি জানান, রবি কুমার নামের এক যুবক তাঁদের কারাগারে বন্দি রয়েছেন।

পরবর্তীকালে জানা যায়, প্রায় এক মাস আগে জলন্ধর জেলা পুলিশ ভবঘুরে ও সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে রবি কুমারকে গ্রেপ্তার করেছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কাপুরথলা সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

কারাগারের ফোনকল পেয়ে বিস্ময় ও বিভ্রান্তিতে পড়ে যায় পরিবারটি। খবর পাওয়ার পরদিনই (৩ সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা কারাগারে যান এবং রবি কুমারকে সশরীরে জীবিত অবস্থায় দেখতে পান।

যে সন্তানকে মৃত ভেবে শেষকৃত্য করা হয়েছিল, তাঁকে জীবিত ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি। তবে অজ্ঞাত যে ব্যক্তির লাশ দাহ করা হয়েছিল, তিনি কে এবং শনাক্তকরণ প্রক্রিয়ায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মিসরের টেলিভিশন উপস্থাপক সারা খলিফাসহ ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁরা একটি অপরাধী চক্রের সদস্য ছিলেন।

চার বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের অবসান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে রাশিয়ায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। স্থানীয় সময় শনিবার ক্রেমলিনে তাঁদের সঙ্গে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানে জ্বালানিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির পশ্চিমে হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার শিকার হয় ট্যাংকারটি। এরপর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।

জনপ্রিয় টার্গেট

বাগেরহাটে মা, ছেলে ও নানি হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩, পরকিয়ার কারণে হত্যা দাবি পুলিশের

শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল— ‘আপনার ছেলে জীবিত’

প্রকাশ: ০১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬