দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন: বাংলাদেশ থেকে চুরি হওয়া ২ লেমুর ভারতীয় ধনকুবেরের চিড়িয়াখানায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, আফ্রিকার মাদাগাস্কারের স্থানীয় প্রাণী লেমুর। এটি বর্তমানে অত্যন্ত বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। তদন্তকারীরা জানিয়েছেন, চুরি হওয়া লেমুরগুলোকে ২০১৮ সালে শুল্ক বিভাগকে মিথ্যা ঘোষণা দিয়ে ঢাকার বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। পরে প্রাণীগুলো উদ্ধার করে সাফারি পার্কে নেওয়া হয়।

এখন প্রাণীগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে ঢাকা। তবে প্রাণীগুলোর শরীরে মাইক্রোচিপ না থাকা, আলাদা শনাক্তকরণ নম্বর না থাকা এবং পরিচয় যাচাইয়ের জন্য সংরক্ষিত ডিএনএ প্রোফাইল না থাকায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদপত্র আজকের পত্রিকা। এই বিষয়ে প্রথম প্রতিবেদনও প্রকাশ করে আজকের পত্রিকা।

বাংলাদেশে এখনো থাকা ওই লেমুরটির ডিএনএ প্রোফাইল তৈরি করার চেষ্টা করছেন কর্মকর্তারা। এর মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হওয়া দুই লেমুরের সঙ্গে সেটির রক্তের সম্পর্ক আছে কি না, তা নির্ধারণের চেষ্টা করা হবে। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে লেমুরগুলোকে ভারত পাচার করা হয়। পরে প্রায় ৪৮ লাখ ভারতীয় রুপি বা ৫ লাখ ৪ হাজার পাউন্ডে প্রাণীগুলো বিক্রি করা হয়েছিল।

তদন্তকারীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একজন নিরাপত্তারক্ষীর সহায়তায় লেমুরগুলো চুরি করা হয়। এরপর সীমান্তের একজন লাইনম্যানের সহায়তায় সেগুলো ভারতে নেওয়া হয়। কয়েকজনের হাত ঘুরে প্রাণীগুলো ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে পৌঁছায়। সেখানে বনতারা বন্যপ্রাণী কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছে সেগুলো বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভারতের গুজরাটে প্রায় ৩ হাজার ৫০০ একর জায়গাজুড়ে বনতারা মূলত একটি চিড়িয়াখানা ও বন্যপ্রাণী কেন্দ্র। এটি রাধে কৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা করে। ট্রাস্টটি ভারতের শিল্প পরিবার রিলায়েন্সের সহায়তায় পরিচালিত হয়। রিলায়েন্সের মালিক এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।

বনতারার পরিকল্পনা করেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। আম্বানি পরিবারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৫ সালের মার্চে প্রধানমন্ত্রী মোদি বনতারা চিড়িয়াখানার উদ্বোধন করেন।

তবে প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বনতারাকে সত্যিকারের সংরক্ষণ উদ্যোগ হিসেবে দেখার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। প্রাণী সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং বিরল প্রজাতির প্রাণী ও বিশাল অবকাঠামোর ওপর জোর দেওয়ার বিষয়টি তুলে ধরে তারা বনতারার সমালোচনা করেছে।

এ ছাড়া উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে প্রাণী স্থানান্তর করে এই বেসরকারি চিড়িয়াখানায় নেওয়ার কারণে সরকারি চিড়িয়াখানাগুলোর ওপর এর প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছে প্রাণী অধিকার সংগঠনগুলো। বনতারার বিরুদ্ধে প্রাণী আমদানির নিয়ম লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এ নিয়ে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্তৃপক্ষের নজরদারির মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি। তবে বনতারা এসব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

আগামী ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে তিনটি বড় প্রকল্পের কাজ শুরু করতে পারে আদানি গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৯ অক্টোবর ২০২৬

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন: বাংলাদেশ থেকে চুরি হওয়া ২ লেমুর ভারতীয় ধনকুবেরের চিড়িয়াখানায়

প্রকাশ: ১১:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬