লাগামছাড়া দ্রব্যমূল্যের ক্ষোভে উত্তাল ফ্রান্স

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, দেশের অন্তত ১৪০টি স্থানে বিক্ষোভ হয়েছে। রাজধানী প্যারিসে মুখোশধারী ব্যক্তিরা ভাঙচুর ও বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে। দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর মার্সেইয়ের টাউন হলে বিক্ষোভকারীরা দরজা ভেঙে প্রবেশ করে। পরে পুলিশ তাদের বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জিনিসের দাম বাড়লেও বেতন আগের মতোই আছে। মাস শেষের আগেই পকেট হয়ে যায় গড়ের মাঠ। আমাদের দমবন্ধ হয়ে আসছে।

২০২৪ সাল থেকেই ফ্রান্সের মানুষের ক্রয়ক্ষমতা কমছিল। এর মধ্যে চলতি বছর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি বাজারের অস্থিতিশীলতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দেশটির ওপর ঋণের চাপও বাড়ছে। অর্থনীতিবিদদের ধারণা, আগামী বছর নাগাদ ফ্রান্সের সরকারি ঋণ হতে পারে, জিডিপির ১২০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের চাপ কমাতে ব্যাপক সংস্কারের বিকল্প নেই।

এদিকে একের পর এক বিক্ষোভ মাখোঁর সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। প্রেসিডেন্ট গত শুক্রবার বলেন, প্রতিবাদ জানানো মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে জনস্বার্থ ও সম্পত্তি রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

জোহানেস নাটল্যান্ড নামের ওই তরুণের বর্তমান বয়স ১৯ বছর। ২০২৫ সালের মার্চে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর হাডার্সফিল্ডের একটি হোটেলকক্ষ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে তাঁকে এই সাজা দেওয়া হয়।

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির রাজধানী তিরানাসহ প্রধান শহরগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

জিম্বাবুয়ের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

লাগামছাড়া দ্রব্যমূল্যের ক্ষোভে উত্তাল ফ্রান্স

প্রকাশ: ১২:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬