চীনা সংবাদমাধ্যম সিসিটিভি এবং সিএমজির খবর অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের মোট জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ান। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, অর্থনীতির অন্যতম প্রধান নির্দেশক ‘শিল্প মূল্য সংযোজন উৎপাদন’ গত সেপ্টেম্বরে ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের শহরগুলোতে গড় বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ, যা গত বছরের একই সময়ের হারের সমান। একই সময়ে, অভিবাসী কর্মীর সংখ্যা ১৯ কোটি ২৭ লাখে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।
চীনের প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম পড়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। পুরোনো বাড়ির দাম পড়ার গতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগস্ট মাসে যেখানে দাম কমার হার ছিল ২ দশমিক ৭ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে ১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

দৈনিক টার্গেট 




























