দৈনিক টার্গেট

দেশের চেতনায়

৯ বছরের জয়খরা কাটাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়হীনতা বাংলাদেশ। সর্বশেষ জয়টি এসেছিল ২০১৬ সালে, এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর কেটে গেছে একটানা ১২ ম্যাচ একটিতেও হাসেনি সাফল্যের মুখ।

সবশেষ মে মাসেই পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে ২০২১ সালে ঘরের মাঠেও একই পরিণতি হয়েছিল। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২২টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার মধ্যে জয় এসেছে মাত্র তিনটিতে।

তবে এবার পুরোনো ইতিহাস পাল্টাতে চায় বাংলাদেশ। নতুন নেতৃত্বে, নতুন প্রত্যয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। এবার দলের হাল ধরেছেন লিটন কুমার দাস। তার কণ্ঠে আত্মবিশ্বাস, ভয় নয় জয়ের খরা কাটানোর লক্ষ্যেই মাঠে নামবে তার দল।

লিটন বলেন, “গত ৯ বছর ধরে আমরা জিতছি না, এটা আমরা মাথায় রাখিনা। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আমাদের নিজের ক্রিকেটটা খেলতেই চাই। এবারও আমরা সেটাই করব।”

তিনি আরো যোগ করেন, “রেকর্ড তৈরি হয়, আবার রেকর্ড ভাঙাও হয়। ভালো ক্রিকেট খেললে ইতিহাস বদলে দেওয়া যায়। আমরা কী পারি, কতটা সামর্থ্য রাখি, সেটাই প্রমাণ করার সময় এসেছেন।”

দলের একাদশ নির্বাচন নিয়েও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “নির্দিষ্ট দিন এবং কন্ডিশনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেব। আমাদের বেঞ্চ শক্তিও যথেষ্ট, সবারই খেলার সামর্থ্য রয়েছে। টিম ম্যানেজমেন্ট মিলে ঠিক করব, কখন কাকে খেলানো যায়।”

সবমিলিয়ে দীর্ঘদিনের পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলতে এবার দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ। লিটনের নেতৃত্বে দল মাঠে নামবে কেবল জয় নয়, আত্মবিশ্বাস

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।