সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রম, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ সোমবার (১২ অক্টোবর) রাতে এ তথ্য জানান।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালামএয়ারের ৩টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে।

কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে এসব ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব পড়েছে। পরিস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা পরিবর্তিত হতে পারে।

এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে একাধিক এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনাতেও বিঘ্ন ঘটছে।

ফ্লাইট বাতিল, স্থগিত বা সময়সূচিতে পরিবর্তনের কারণে বিমানবন্দরে এসে অনেক যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে সৌদি আরব থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশি প্রবাসী ও কর্মীদের পাশাপাশি বিদেশগামী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

বেবিচক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়…

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়…

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।

জনপ্রিয় টার্গেট

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রম, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী

প্রকাশ: ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬