বগুড়ায় রোগীর মৃত্যু ঘিরে স্বজন-চিকিৎসক সংঘর্ষ, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রাত ১২টা থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকেরা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ইন্টার্ন চিকিৎসকেরা তাঁকে চিকিৎসা দেন। রাত ১০টার পর তিনি মারা যান। এরপর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে রোগীর স্বজন ও ১০ থেকে ১৫ জন বহিরাগত তাঁদের ওপর হামলা চালান। কয়েক দফায় মারধরের ঘটনায় ছয়জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাঁদের মধ্যে তিনজনের হাতের হাড় ভেঙেছে বলেও দাবি করেছেন তাঁরা।

তবে রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসক ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। স্বজনদের দাবি, পরে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে আটকে রাখেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই ছয়জনের মধ্যে চারজন মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ইন্টার্ন চিকিৎসকেরা তখন পুলিশকে জানান, ভুল চিকিৎসার অভিযোগ তুলে বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকেরা।

ওসি ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। যেকোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দল ক্ষমতায় থাকলেও বরিশালে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাঁদের অভিযোগ, দলের মধ্যে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না তাঁরা। প্রভাবশালী নেতারা এখন নিজেদের নিয়ে ব্যস্ত। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা কর্মীদের বদলে বাইরের কিংবা আওয়ামী লীগ থেকে….

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল ট্রাক মেরামতের সময় অন্য একটি গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

রোজ স্কিন স্ন্যাকস খেলেই ফিরবে ত্বকের সৌন্দর্য

বগুড়ায় রোগীর মৃত্যু ঘিরে স্বজন-চিকিৎসক সংঘর্ষ, অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

প্রকাশ: ০৯:৪৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬